2016 NEW MUSIC VIDEO

সাকিব আর সহারার গোপন ভিডিও দেখতে নিচের DOWNLOAD বাটনে ক্লিক করুন

Tuesday, April 19, 2016

তিন ঘণ্টার মধ্যে অবৈধ সিম ‘ব্লক’ করতে হবে অপারেটরদের; ডাক ও টেলিযোগাযোগ সচিব


সচিবালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন বিষয়ক মোবাইল অপারেটরদের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী জানিয়েছেন,অবৈধ ভিওআইপিতে ব্যবহৃত সিম চিহ্নিত করার সর্বোচ্চ তিন ঘণ্টার মধ্যে সেই সিম ‘ব্লক’ করতে হবে অপারেটরদের।  এ সময়ের মধ্যে সিম ‘ব্লক’ করতে না পারলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” বুধবার তিনি এসব কথা বলেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠি, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক আস, এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পিডি শর্মা, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গিয়াস উদ্দিন আহমেদসহ অন্যান্য অপারেটরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, অপরাধীরা মনে করে সরকারি মালিকাধীন টেলিটকের সিম দিয়ে অবৈধ ভিওআইপি করলে ধরা ছোঁয়া যাবে না তা ঠিক নয়, এ বিষয়ে কোনো অপারেটরকে ছাড় দেওয়া হবে না। বিটিআরসিতে ওই বৈঠকের বিষয়ে সচিব আরও বলেন, বৈঠক প্রতিমন্ত্রী বিটিআরসিকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন, কোন কোন অপারেটরের সিমে অবৈধ ভিওআইপি হচ্ছে তা চিহ্নিত করার সাথে সাথে অপারেটরদের জানাতে হবে। সম্প্রতি টেলিযোগাযাগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে অবৈধ ভিওআইপি বন্ধে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, সেখানে টেলিটকসহ অন্যান্য সিম ব্যবহার করে অবৈধ ভিওআইপি নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, শুধু টেলিটকের সিম দিয়ে অবৈধ ভিওআইপি হয় তা ঠিক নয়। সব অপারেটরের সিম দিয়ে অবৈধ ভিওআইপি হতে পারে। সব অপারেটরে জন্য একই আইন।



0 comments: