2016 NEW MUSIC VIDEO

সাকিব আর সহারার গোপন ভিডিও দেখতে নিচের DOWNLOAD বাটনে ক্লিক করুন

Sunday, April 17, 2016

বাটারফ্লাই’ নামের নতুন এক স্লোয়ার ডেলিভারির উদ্ভাবক রুবেল

নতুন এক ডেলিভারি দিয়ে এবারের ঢাকা প্রিমিয়ার লীগে চমক দেখাতে চাইছেন ইনজুরি থেকে সেরা ওঠা জাতীয় দলের পেসার রুবেল হোসেন। তার এই বিশেষ ডেলিভারির নাম বাটারফ্লাই। এই ডেলিভারিতে বোলিং অ্যাকশন এবং গ্রিপ ঠিক রেখে নতুন এক স্লোয়ার দেয়ার কৌশল রপ্ত করছেন এই টাইগার পেসার। রুবেল শেষ ওয়ানডে খেলেছেন নয় মাস আগে। টি টোয়েন্টি খেলেছেন ১৮ মাসেরও বেশি আগে! পুরো ফিট না থেকেই ডিসেম্বরে খেলেছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল)। এরপর ইনজুরি কেড়ে নিয়েছে চারটি মাস। প্রিমিয়ার লীগটি এখন রুবেলের জন্য তাই মাঠে ফেরার চ্যালেঞ্জ হিসেবেই বিবেচিত হচ্ছে। শনিবার অনুশীলনের ফাঁকে দেশীয় চ্যানেল একাত্তর টিভিকে তিনি বলেন, “আমার আসল লক্ষ্য হলো প্রিমিয়ার লীগে ভালো খেলা।



প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ আমাকে ভালো বোলিং করতে হবে।” ইনজুরি কাটাতে টানা রিহ্যাবে ছিলেন রুবেল। তবে অলস সময় কাটাননি সেখানে। ঐ ফাঁকে গবেষণা চালিয়েছেন বোলিং ভ্যারিয়েশন নিয়ে।নতুন বোলিং অ্যাকশন নিয়ে রুবেল বলেন, “প্রিমিয়ার লীগে হয়তো আমি নতুন এক ধরণের স্লোয়ার দেয়ার চেষ্টা করতে পারি। আমাকে অনেক সিনিয়র ক্রিকেটার বলেছে আমার এই বোলিং অনেক ভালো হচ্ছে। এটা তুই চেষ্টা করতে পারিস ম্যাচে।” নতুন এই বোলিং অ্যাকশনের নাম কি জানতে চাইলে রুবেল বলেন, “আমার এই বোলিং অ্যাকশনের নাম বাটারফ্লাই। তিনি আরও বলেন, “এটা আসলে বলটা ফিঙ্গারের একেবারে সামনের দিকে গ্রিপ করতে হয়। এরপর একই অ্যাকশনে বলটা স্লো হয়ে যাবে”। পেসার হিসেবে রুবেল হোসেনের লক্ষ্য এখন প্রিমিয়ার লীগে এক নম্বর বোলার হওয়া।প্রিমিয়ার লীগে সেরা পেসারদের তালিকায় জায়গা করে নিতে চান জাতীয় দলের এই পেসার। রুবেল বলেন, “আমি অবশ্যই প্রথম পাঁচজন বোলারের ভেতর ইনশাল্লাহ থাকার চেষ্টা করবো”। ডিপিএল দিয়েই মাঠে ফিরবেন রুবেল এবং আবারও নিজেকে চেনাবেন নতুন করে এমনটাই দেখার প্রত্যাশায় থাকবেন রুবেল ভক্তরা। ডিপিএলের ভালো পারফর্মেন্স আবারও রুবেলকে নিয়ে আসতে পারে আন্তর্জাতিক অঙ্গনে। তাই প্রিমিয়ার লীগ রুবেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট।-একাত্তর টিভি

0 comments: